অনুভূতির অনুরণন – ১৯ | মনের গতিবিধি
মনের গতিবিধি নিয়ে যতোই চর্চা করা যায় ততোই ধুম্রজালে জড়িয়ে স্বজ্ঞ্যান মস্তিষ্ক হয়ে যায় দিশেহারা। যেখানে এক হৃদয়ের হিসাব-নিকাশে কেটে যায় এক জনম্ সেখানে হাজারো হৃদয়কে ছঁকে আটার স্বাদ্ধ কার। জীবনে আমার কী চাই? কেন, কখন, কিভাবে চাই? কিংবা আমার কাছে অন্য কেউ কী চায়? – এসব প্রশ্ন আমৃত্যু তাড়া করে ফেরে আমার আমিকে। নিজেকে বুঝে উঠতে উঠতে অনেকটা সময় লেগে যায়। আর তখন অন্যকে বুঝার হয় সময় থাকে না, নয়তো ইচ্ছে থাকে না। কখনো কখনো আবার না বুঝেও বোঝার ভান করে ঐ যাত্রায় পার পেতে হয়। কিন্তু এতো কিছুর পরেও মানুষ থেমে নেই। জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা আর তার সাথে বুদ্ধিদীপ্ত চিন্তার সংমিশ্রণ মানুষের কল্পনাশক্তিকে করে গতিশীল। সমকালীন সমাজ, পরিবেশ এবং ব্যক্তি বিশেষের প্রভাব মনের গতিবিধিতে আনে আমূল পরিবর্তন। তাই, যে মন আজ মেতেছে দেহতত্ত্বের উৎসবে, কাল সেই মনই যে এই নিয়ে পরিহাস করবে না কে জানে!
- চার্লস,
২৬.১০.২০১১ ।
|
|
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
