আমার অসমাপ্ত পাণ্ডুলিপি

আমার অসমাপ্ত পাণ্ডুলিপি

চার্লস বি. গমেজ


আমার অসমাপ্ত পাণ্ডুলিপি
পুরনো কাগজের ভিড়ে
পরেছিলো বহুদিন অবহেলায় জির্ণ হালে।
কালেভদ্রে চোখে পরতো এক আধবার
তবুও দোতলা বাড়ির চিলেকোঠায়
নিভৃতে কাটানো কিছু সময়
আস্টে-পিস্টে বন্দিই রয়ে গেলো
ধূলো জমা মেঝের কোন এক কোনে।
মিঠে রোঁদের মাখামাখি কিংবা
লাজুক জোৎস্নার উঁকিঝুঁকি
সব সয়ে যেতো নিরবে
আমার অসমাপ্ত পাণ্ডুলিপি।
একদিন এক ঝোড়ো সন্ধ্যায়
অশান্ত বাতাস হানা দেয় শান্ত হৃদয়ে
কাঙ্ক্ষিত চায়ের কাপে যেন
বাসনার আচঁ লাগে তাতে।
ধুয়োছোটা কাপে একটি চুমুক
আর আনমনা খেয়ালে
হাত ফোঁসকে পরে গেলো মেঝেতে;


চোখের সামনে দেখলাম
আমার আধ ছটাক অনুভূতি
লুটোপুটি করছে ঐ বেহায়া মেঝেতে।
ওদিকে ভাঙা কাপের টুকরোগুলো
ড্যাব ড্যাব করে চেয়ে আছে,
পাশেই পরে আছে ভিজে চপচপে
আমার অসমাপ্ত পাণ্ডুলিপি।
সচকিত আমি, চোখে পরেনি কারো!
কিনবা হয়তো পরেছে, কে জানে?
ডালপালা মেলে যে জাপটে ধরেছে
তথাকথিত নগরজীবন।
এ নগরের নাগরিক আমি
ভুলে গেছি সখ, সুখের খোঁজে
হারিয়েছি যা ছিলো সব।
আজ আমার পাণ্ডুলিপি
খুঁজে নিয়েছে তার পরিণতি,
ড্যাব-ড্যাবানো চায়ের কাপের
ভাঙা টুকরোতেই সে পেয়েছে
আমার সাধের সমাপ্তি।

Charles B. Gomes' items Go to Charles B. Gomes' photostream
Poetry

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Leave Comment

(required)

(required)