অনুভূতির অনুরণন – ২১
আকাশে মেঘের আনাগোনা এক-আধটু বাড়লেই মনের ভেতর পরতে পরতে জমতে শুরু করে ভয়। আর সেই ভয় আসে মেঘের চেয়ে দু’পা এগিয়ে, চোখের পলকে যা ছেয়ে যায় আকাশে। অস্থির দিগন্ত রেখায় এলোমেলো বাঁক আসে। আলোছায়ায় লুকোচুরি করতে শুরু করে স্বপ্ন। শুধু একটা তীক্ষ্ণ দৃষ্টি রয় প্রতীক্ষ্যমাণ। মেঘ থেকে ভয় আর ভয় থেকে কান্না; ভারী মনের জ্বালা মিটিয়ে নিজেকে সিক্ত করার এ এক ছোট্ট অভিপ্রায় মাত্র। অবশেষে আবার প্রতিক্ষার পালা শুরু হয় নতুন এক সূর্য স্নানে। আমি ভীত হই মেঘলা আকাশ দেখলে তবুও ভালোবাসি সিক্ত হতে সেই মেঘের সাথে।
- চার্লস,
০৭.০১.২০১২ ।
|
|
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
