অনুভূতির অনুরণন – ২২
( ‘⌣’)人(‘⌣’ ) ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত ( ‘⌣’)人(‘⌣’ ) ————————————————————————- “আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে। আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো, আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো, এই সংগীতমুখরিত গগনে তব গন্ধ করঙ্গিয়া তুলিয়ো। এই বাহিরভূবনে দিশা হারায়ে দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।” (গীতাঞ্জলি, ৫৫) কবিগুরুর বাণী দিয়ে Read the Rest…
অনুভূতির অনুরণন – ২১
আকাশে মেঘের আনাগোনা এক-আধটু বাড়লেই মনের ভেতর পরতে পরতে জমতে শুরু করে ভয়। আর সেই ভয় আসে মেঘের চেয়ে দু’পা এগিয়ে, চোখের পলকে যা ছেয়ে যায় আকাশে। অস্থির দিগন্ত রেখায় এলোমেলো বাঁক আসে। আলোছায়ায় লুকোচুরি করতে শুরু করে স্বপ্ন। শুধু একটা তীক্ষ্ণ দৃষ্টি রয় প্রতীক্ষ্যমাণ। মেঘ থেকে ভয় আর ভয় থেকে কান্না; ভারী মনের জ্বালা Read the Rest…
আমার অসমাপ্ত পাণ্ডুলিপি
আমার অসমাপ্ত পাণ্ডুলিপি চার্লস বি. গমেজ আমার অসমাপ্ত পাণ্ডুলিপি পুরনো কাগজের ভিড়ে পরেছিলো বহুদিন অবহেলায় জির্ণ হালে। কালেভদ্রে চোখে পরতো এক আধবার তবুও দোতলা বাড়ির চিলেকোঠায় নিভৃতে কাটানো কিছু সময় আস্টে-পিস্টে বন্দিই রয়ে গেলো ধূলো জমা মেঝের কোন এক কোনে। মিঠে রোঁদের মাখামাখি কিংবা লাজুক জোৎস্নার উঁকিঝুঁকি সব সয়ে যেতো নিরবে আমার অসমাপ্ত পাণ্ডুলিপি। একদিন Read the Rest…
অনুভূতির অনুরণন – ২০
তুমি ক্লান্ত তাই আমার অবাধ হৃদয়কে আজ ভুলিয়ে রেখেছি। মিথ্যে আশার চোরাবালিতে ডুবিয়ে তার উপর একটা তাজা গোলাপ ছিঁড়ে পাপড়িগুলো বিছিয়ে সমাধি দিয়েছি আমার অকুণ্ঠ বাসনার। তবুও তোমার ক্লান্তি ঘোচাতে যদি আর কিছু করার থাকে তবে তা এখনি বলো, হৃদয় শুঁকিয়ে শুঁটকি হতে চলেছে, শুঁকনো হৃদয়ে আর যাই হোক অনুভূতির বিকিকিনি চলে না। – চার্লস, Read the Rest…
অনুভূতির অনুরণন – ১৯ | মনের গতিবিধি
মনের গতিবিধি নিয়ে যতোই চর্চা করা যায় ততোই ধুম্রজালে জড়িয়ে স্বজ্ঞ্যান মস্তিষ্ক হয়ে যায় দিশেহারা। যেখানে এক হৃদয়ের হিসাব-নিকাশে কেটে যায় এক জনম্ সেখানে হাজারো হৃদয়কে ছঁকে আটার স্বাদ্ধ কার। জীবনে আমার কী চাই? কেন, কখন, কিভাবে চাই? কিংবা আমার কাছে অন্য কেউ কী চায়? – এসব প্রশ্ন আমৃত্যু তাড়া করে ফেরে আমার আমিকে। নিজেকে Read the Rest…
