Posts Tagged ‘অনুভূতির অনুরণন
অনুভূতির অনুরণন – ১৭
বাঁধ তা পানিতে হোক আর মনেই হোক, ভাঙার জন্যে একটা কঠিন ধাক্কাতো চাই-ই। দিশাহারা পথিকের ঘরে ফেরার ঐ একটাই ভরসা। গন্তব্য যদি জানা থাকে তাহলে ধাক্কা যে একটা আসবেই তাকে ঘরে ফেরাতে, এতে কোন ভুল নেই। এখন ভাবনা এই যে, সে ধাক্কায় পথিক ঘরে ফেরে নাকি আবার পথ ভুল করে। – চার্লস, ঢাকা ২৪.০৮.১১ । Read more »
অনুভূতির অনুরণন – ১৬
অবশেষে যাত্রা পথে ক্ষাণিক বিরতি দিয়ে আষাঢ়কে বরণ করার সুযোগ হলো। ক্লান্তি যেনো একেবারে ঘাড়ের উপর চড়ে বসেছিলো। প্রথম বরষা তার নিষ্পাপ স্পর্শে ধুঁইয়ে দিলো সকল ক্লান্তি। উন্মাদনা যেন ভর করলো মাথায়, কোন বাধাই যে আজ নেই। তাইতো, ইচ্ছে করছে কিছু একটা করতে, হাড়িয়ে যেতে। – চার্লস, ঢাকা ২ আষাঢ় ১৪১৮। Read more »
অনুভূতির অনুরণন – ১৫
মৃত্যুর হাতছানি এড়িয়েও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবার যো নেই। চোখে চোখে রাখতে হয় রূপকথার সেই পরাণ পাখীকে যার গলায় এখনো আছে মুক্তোর ছট্টো মালাটি। শেষ বেলায় হালকা ঝোঁড়ো হাওয়ায়ও বুক ধরফর করে ওঠে, পাছে শিকল ছিড়ে মুক্ত বিহঙ্গ জীবন বৃক্ষের ঘন্টা বাঁজিয়ে উড়াল দেয় আকাশে। – চার্লস, ঢাকা ০৩.০৫.১১ । Read more »
অনুভূতির অনুরণন – ১৪
কখনো একটা দিন একেবারে নিজের মতো করে কাটিয়েছো? বন্ধুর হাত ধরে অজানা পথে হেটেছো? ছোট্টো একটা সাঁকো পার হতে হতে অপলোক নয়নে বন্ধুর দিকে তাকিয়ে মুচকি হেসে, আপন মনেই বলেছ? – “ভালবাসি বন্ধু তোমায়”। কখনো হয়ত সেই সাঁকোটাকে নিয়েই শুধু ভেবেছো… তার সাথেও তো কারো বন্ধুত্ব হতে পারে। – চার্লস, ঢাকা ০৬.০১.২০১১ । Read more »
অনুভূতির অনুরণন – ১৩
স্বপ্নের বেড়াজালে আবদ্ধ এক যুবকের হৃদয়, চোখে-মুখে উচ্ছোসিত উন্মাদনা, তথাকথিত বাস্তবতার অন্তরালে সুখ-দুঃখের ব্যবচ্ছেদ করা এই হৃদয়ের কাজ নয়। স্নায়ুতন্ত্রে কিছু সৃষ্টিশীল নিউরো-কানেকশান ঘটানোর চেষ্টা যেন চলছে অবিরত। – চার্লস, ঢাকা ০১.০১.২০১১ । Read more »
